উলিপুরের প্রতিটি মন্দিরে টিউবওয়েল স্থাপনের উদ্যোগ এমপি সালেহীর

কুড়িগ্রামের উলিপুর উপজেলার প্রতিটি মন্দিরে নিরাপদ ও বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করতে টিউবওয়েল স্থাপনের উদ্যোগ নিয়েছেন কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব আলম সালেহী।

এ উদ্যোগের অংশ হিসেবে সোমবার (১২ অক্টোবর) প্রয়োজনীয় সংখ্যক টিউবওয়েল ও পাইপ কেনা হয়েছে। শিগগিরই উপজেলার মন্দিরগুলোতে এসব টিউবওয়েল স্থাপনের কাজ শুরু হবে বলে জানা গেছে।

Share With