কুড়িগ্রামে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গলায় ফাঁস দিয়ে রাশেদুজ্জামান হৃদয় (২২) নামের এক যুবক আত্মহত্যা করেছেন।

শনিবার (৪ অক্টোবর) দুপুরের দিকে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। তবে আত্মহত্যার কোনো কারণ পরিবারের কেউ জানাতে পারেনি।

মৃত হৃদয় উপজেলার পাথরডুবি ইউনিয়নের পশ্চিম পাথরডুবি গ্রামের নাছির উদ্দিনের ছেলে। পরিবারের বরাত দিয়ে পাথরডুবি ইউপি চেয়ারম্যান আব্দুস সবুর জানান, শনিবার দুপুরের দিকে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন হৃদয়। এ ঘটনা শোনার পর গ্রাম পুলিশের মাধ্যমে থানা পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন‍্য থানায় নিয়ে যায়।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল হেলাল মাহমুদ ঘটনার সত‍্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ পাঠিয়ে মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন‍্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হবে।

এ বিষয়ে একটি ইউডি মামলা করার প্রস্তুতি চলছে।

Share With