কুড়িগ্রামে পল্লী সেবা যুব উন্নয়ন সংস্থার বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে পল্লী সেবা যুব উন্নয়ন সংস্থার আয়োজনে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় কুড়িগ্রাম নাজিরা খলিলগঞ্জ এলাকায় পল্লী সেবা যুব উন্নয়ন সংস্থার আয়োজনে সংস্থার নিজ কার্যালয়ে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা পরিষদ’র প্রধান নির্বাহী কর্মকর্তা মো: ফিরুজুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা পরিষদের নবাগত নির্বাহী কর্মকর্তা মো. পারভেজুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মো: ইসমাইল হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক (অ:দা:) মো: আব্দুল হালিম, পল্লী সেবা যুব উন্নয়ন সংস্থার পরিচালক মো. শহিদুল ইসলাম শিমুল।

Share With