কুড়িগ্রামে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান, তিনজনের কারাদণ্ড

কুড়িগ্রাম সদর উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী টাস্কফোর্সের যৌথ অভিযানে ইয়াবা ও হেরোইনসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী পৃথক তিনটি মামলায় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া একটি ঘটনায় নিয়মিত মামলা দায়েরের আদেশ দেওয়া হয়েছে।

সোমবার (১০ আগস্ট) কুড়িগ্রাম সদর উপজেলার বিভিন্ন এলাকায় জেলা প্রশাসন কুড়িগ্রাম, জেলা পুলিশ কুড়িগ্রাম এবং জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কুড়িগ্রাম কার্যালয়ের যৌথ উদ্যোগে এ মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে তিনজনকে মাদকসহ ও মাদকসেবনরত অবস্থায় গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ও হেরোইন উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় পৃথক তিনটি মামলায় তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি একটি ঘটনায় নিয়মিত মামলা দায়েরের আদেশ দেওয়া হয়েছে।

জেলা প্রশাসন জানিয়েছে, ‘মাদকমুক্ত কুড়িগ্রাম’ গড়ে তুলতে মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত কার্যক্রম আরও জোরদার করা হবে।

Share With