কুড়িগ্রাম সদরে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬: তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ বিজ্ঞপ্তি

ণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারগুলোকে সুরক্ষা প্রদানের লক্ষ্যে কুড়িগ্রামে শুরু হতে যাচ্ছে ‘ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬’।

আগামী ১ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত কুড়িগ্রাম সদর উপজেলা ও কুড়িগ্রাম পৌরসভার এলাকা জুড়ে এ শুমারি কার্যক্রম পরিচালিত হবে। উক্ত শুমারিতে অস্থায়ীভাবে ‘তথ্য সংগ্রহকারী’ এবং ‘সুপারভাইজার’ পদে আগ্রহী প্রার্থীদের নিকট থেকে আবেদন আহ্বান করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ও ফ্যামিলি কার্ড শুমারি তথ্য সংগ্রহকারী নির্বাচন কমিটির সভাপতি (কুড়িগ্রাম সদর) মো: ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আবেদনের যোগ্যতা ও শর্তাবলী

১. তথ্য সংগ্রহকারী:

  • শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এইচএসসি (HSC) বা সমমান।
  • বয়স: ১৮ থেকে ৪০ বছর।
  • অন্যান্য দক্ষতা: ট্যাবলেট/স্মার্টফোন ব্যবহারের পরীক্ষায় ৭০%+ নম্বর পেতে হবে। বাংলায় সাবলীলভাবে পড়া, লেখা ও কথা বলা এবং দুর্গম এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
  • অগ্রাধিকার: নারী প্রার্থীদের ৫০% অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া স্নাতক/অনার্স ডিগ্রিধারী ও পূর্বে সিবিএস (CBS) জরিপে কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

২. সুপারভাইজার (প্রতি ৯ জন তথ্য সংগ্রহকারীর বিপরীতে ১ জন):

  • শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম ব্যাচেলর ডিগ্রি বা সমমান।
  • বয়স: ২২ থেকে ৪৫ বছর।
  • অন্যান্য দক্ষতা: ট্যাবলেট ও ওয়েব অ্যাপ্লিকেশন দক্ষতা পরীক্ষায় ৮০%+ নম্বর পেতে হবে। শুমারি এলাকার ভৌগোলিক অবস্থান, ওয়ার্ড সীমানা সম্পর্কে বিস্তারিত জ্ঞানসহ দল নেতৃত্ব ও ডিজিটাল যোগাযোগে দক্ষ হতে হবে।

অযোগ্যতা: ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত, সরকারি/আধাসরকারি সংস্থায় নিয়মিত বেতনে কর্মরত ব্যক্তি এবং ব্যবহারিক পরীক্ষায় নির্ধারিত নম্বরের কম পাওয়া বা পূর্বে তথ্য জালিয়াতির কারণে বরখাস্ত হওয়া ব্যক্তিরা আবেদন করতে পারবেন না।

আবেদন ফর্ম ও জমা দেওয়ার সময়সূচি

  • ফর্ম সংগ্রহ ও দাখিলের স্থান: উপজেলা সমাজসেবা কার্যালয়, কুড়িগ্রাম সদর অথবা ওয়েবসাইট (dss.kurigramsadar.kurigram.gov.bd) থেকে ফর্ম সংগ্রহ করা যাবে।
  • আবেদন ফর্ম বিতরণ ও দাখিল: ২১ জুলাই ২০২৬ থেকে ২৩ জুলাই ২০২৬ বেলা ৩:০০ ঘটিকা পর্যন্ত (অফিস চলাকালীন সময়ে)।
  • ব্যবহারিক পরীক্ষা: ২৫ জুলাই ২০২৬ তারিখ বেলা ১১:০০ ঘটিকায় অনুষ্ঠিত হবে।

প্রয়োজনীয় কাগজপত্র

আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র (NID), শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদ এবং পেশাগত আইডি বা প্রমাণক সংযুক্ত করতে হবে।

উল্লেখ্য, শুমারি চলাকালীন তথ্য সংগ্রহকারীদের সরাসরি বাড়ি বাড়ি গিয়ে দৈনিক ন্যূনতম ০৮ ঘণ্টা কাজ করতে হবে। ট্যাবলেট সুরক্ষার দায়িত্ব প্রার্থীর নিজের এবং শুমারি শেষে তা ফেরত দেওয়া বাধ্যতামূলক। তথ্য সংগ্রহে কোনো জালিয়াতি বা প্রলোভন দেখালে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Share With