ছেলের ঔষুধ কিনতে হিমশিম খাচ্ছেন দিনমজুর বাবা, সাহায্যের আবেদন পরিবারের

কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদাহ ইউনিয়নের ভেলার ভিটা গ্রামের রিয়াজুল ইসলামের ছেলে ফেরদৌস ইসলাম ঢাকায় রাজমিস্ত্রীর কাজে গিয়ে একটি নির্মাণাধীন ভবনের ৪ তলা থেকে বাঁশের মাচা ভেঙে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনায় তার একটি পা এবং মেরুদণ্ডের হাড় ভেঙে যায়।

পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে দিনমজুর রিয়াজুল ইসলাম ছেলের চিকিৎসা খরচ বহন করতে পারছিলেন না। খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন ব্যক্তির সহযোগিতায় ফেরদৌসের সফল অপারেশন সম্পন্ন হয়।অপারেশন শেষে চিকিৎসা চালিয়ে যাওয়ার জন্য ঔষুধের ব্যয়ভার এখনও পরিবারের পক্ষে বহন করা সম্ভব হচ্ছে না।

ফেরদৌসের বাবা রিয়াজুল ইসলাম বলেন, আমি কৃষিকাজ করি মানুষের জমিতে সারাদিন কাজ করে ৪০০-৫০০ টাকা পাই কিন্তু আমার ছেলের প্রতিদিনের ঔষুধ কিনতে লাগে ৩০০ টাকার উপরে। এখন আমি তো আর পারতেছিনা পরিবার এ চালাই না ছেলের ঔষুধে কিনি তাই সবাই যদি একটু সহযোগিতা করেন তাহলে একটু উপকার হতো ছেলেটাকে ভালোভাবে চিকিৎসা করাইতে পারতাম।

ফেরদৌসের মা ফেরোজা বেগম জানান, ফেরদৌসের বাপ একলায় কাজ করে তাই ছাওয়ার ঔষুধে কেনে না পরিবার চালায় আমাদের খুব অবস্থা খারাপ সবাই যদি একটু সহযোগিতা করলেন হয় খুব উপকার হইল হয়।

ফেরদৌস নিজে বলেন, আপনারা আমার অপারেশনের জন্য যে সহযোগিতা করেছেন তার জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ। আমি কখনো ভুলতে পারবোনা আপনাদের উপকারের কথা। এখন আপনাদের দোয়ায় আমি একটু সুস্থ আছি কিন্তু টাকার অভাবে ঠিকমতো ঔষুধ খেতে পারছিনা। কোনোদিন করে ঔষুধ কিনতে না পারায় ঔষুধ ছাড়াই থাকতে হয়। তাই সবাই যদি আর একটু করে সহযোগিতা করতেন তাহলে আমি সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারতাম।

যোগাযোগ: যারা ফেরদৌসের চিকিৎসার জন্য সহযোগিতা করতে চান, তারা নিচে দেওয়া নাম্বারে অথবা সরাসরি পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারেন।

01778241744 – ফেরদৌস (বিকাশ/নগদ)

Share With