ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে কুড়িগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি অনুমোদন

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধিভুক্ত সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে অধ্যয়নরত কুড়িগ্রাম জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘কুড়িগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতি’র আগামী এক বছরের জন্য আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে সভাপতি হিসেবে জিয়াউল বারী জিয়ন এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. হযরত আলী দায়িত্ব পেয়েছেন।

গত ৫ নভেম্বর ২০২৬ তারিখে সংগঠনটির পক্ষ থেকে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত কমিটির অন্যান্য পদে রয়েছেন—সহ-সভাপতি মো. আব্দুল মোতালেব, মো. সাদি ও উদয় সাহা। যুগ্ম সাধারণ সম্পাদক আল রাব্বি, সৌমিত্র কুমার শীল, বিদ্যুৎ মিয়া ও মো. আনোয়ার হোসেন।

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক মো. কামরুল হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক মামুন আল কায়ুম, অর্থ সম্পাদক মিল্টন মিয়া, ক্রীড়া সম্পাদক মাহবুব হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক রায়হানুল ইসলাম রিপন, ছাত্রী বিষয়ক সম্পাদক রাজিয়া সুলতানা, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অপূর্ব রায়, দপ্তর সম্পাদক মিনহাজুর রহমান মিরাজ, উপ-দপ্তর সম্পাদক তানজিলা তিশা, প্রচার সম্পাদক রতন কুমার রায়, উপ-প্রচার সম্পাদক মাইদুল, ধর্ম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক খালিদ হাসান সাহাদ এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হোসেন বাবু।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন নাছির মাহমুদ ও শয়ন কুমার বর্মন।

নবগঠিত কমিটির মাধ্যমে ঢাকায় অধ্যয়নরত কুড়িগ্রাম জেলার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারের পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধান এবং শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন সংগঠনটির সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, অনুমোদিত এ আংশিক কমিটির মেয়াদ এক বছর।

Share With