বৃক্ষরোপণে সবুজের ছোঁয়া: কুড়িগ্রাম সরকারি কলেজে ‘সফোলাইট’ সংগঠনের উদ্যোগ

কুড়িগ্রাম সরকারি কলেজ বিজ্ঞান বিভাগের সামনে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সফোলাইট (সফলতার আলো)’।

আজ ১লা অক্টোবর ২০২৫ অদ্য বিকালে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সরকারি কলেজ পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি খালিদ হাসান জিম, সংগঠনের সাধারণ সম্পাদক সুব্রত কুমারসহ সংগঠনের সদস্যরা।

বৃক্ষরোপণ শেষে প্রধান অতিথি শহিদুল ইসলাম বলেন,“যুব সমাজের এ ধরনের উদ্যোগ পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সফোলাইটের এই কার্যক্রম অন্যদের জন্যও অনুপ্রেরণা।”

সংগঠনের সাধারণ সম্পাদক সুব্রত কুমার বলেন,“আমরা চাই কুড়িগ্রাম সরকারি কলেজ সবুজে ঘেরা থাকুক। আগামীতে আরও বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হবে।”

পরিবেশ সচেতনতা বাড়াতে ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পরিবেশ গড়তে সফোলাইট সংগঠন কলেজের বিভিন্ন স্থানে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করবে বলে সংগঠনের সভাপতি জানান।

Share With