ষাটোর্ধ্ব বৃদ্ধের টানে কুড়িগ্রামে ছুটে এলেন দিনাজপুরের নারী

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা। উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নে ষাটোর্ধ্ব এক বৃদ্ধের প্রেমে মজেছেন দিনাজপুরের এক নারী।

স্থানীয় সূত্রে জানা যায়, নাওডাঙ্গা ইউনিয়নের বাসিন্দা শুক্কুর আলীর (৬০) সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই নারীর পরিচয় হয়। ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে এবং একপর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।পরে বিয়ের প্রলোভন দেখিয়ে শুক্কুর আলী দিনাজপুরের ওই নারীকে কুড়িগ্রামে ডেকে আনেন।

বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা জানান, শুক্কুর আলীর আগে থেকেই স্ত্রী ও সন্তান রয়েছে।

Share With