কুড়িগ্রাম-২ (সদর, রাজারহাট, ফুলবাড়ী) আসনের গ্রামীণ অবকাঠামো সংস্কার ও সামাজিক উন্নয়নে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর), কাজের বিনিময়ে টাকা (কাবিটা) এবং কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচির আওতায় বিশেষ বরাদ্দ প্রদান করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদের সুপারিশ ও স্বাক্ষরে কুড়িগ্রাম সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে এসব উন্নয়ন প্রকল্পের তালিকা ও বরাদ্দ অনুমোদন দেওয়া হয়।
কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর, ঘোগাদহ, ভোগডাঙ্গা ও হলোখানা ইউনিয়নে রাস্তাঘাট, সেতু নির্মাণ এবং ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠান সংলগ্ন অবকাঠামো উন্নয়নে এই অর্থ ও খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হয়েছে।
অনুমোদিত প্রকল্প ও বরাদ্দের বিবরণ নিচে দেওয়া হলো:
১. টিআর (টেস্ট রিলিফ) প্রকল্প:
ঘোগাদহ ইউনিয়ন: ৭নং ওয়ার্ডের প্রথম আলোর চর প্রাথমিক বিদ্যালয় মাঠ সংলগ্ন হতে মসজিদ সংলগ্ন রাস্তা পর্যন্ত কাঠের সেতু নির্মাণের জন্য মোট ৪,০৮,০০০/- (চার লক্ষ আট হাজার) টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
২. কাবিটা (কাজের বিনিময়ে টাকা) প্রকল্প:
ঘোগাদহ ইউনিয়ন: ৩নং ওয়ার্ডের গুনের ভিটা নতুন জামে মসজিদ হইতে সাড়ার চৌকিদারের বাড়ি হয়ে নুরুল্লাহর বাড়ি পর্যন্ত রাস্তা সিসি করণের জন্য ২,২৫,০০০/- (দুই লক্ষ পঁচিশ হাজার) টাকা।
ভোগডাঙ্গা ইউনিয়ন: সরদারপাড়া, ৭নং ওয়ার্ড ডাক্তার আব্দুস সোবহান বাড়ি থেকে আব্দুল মজিদের বাড়ি পর্যন্ত রাস্তা সিসি করণের জন্য ২,২৫,০০০/- (দুই লক্ষ পঁচিশ হাজার) টাকা।(কাবিটা খাতে মোট বরাদ্দ ৪,৫০,০০০/- টাকা)
৩. কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য) প্রকল্প:
ভোগডাঙ্গা ইউনিয়ন: ৯নং ওয়ার্ড পশ্চিম সবুজ পাড়া আবু হুরায়রা মাদ্রাসা সংলগ্ন জিলহকের বাড়ি হইতে আঃ রশিদের বাড়ি পর্যন্ত রাস্তা পুনঃনির্মাণের জন্য ৪.০০ মেটন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
হলোখানা ইউনিয়ন: সারডোব ৪নং ওয়ার্ড বাহিনুর মেম্বারের দোকানের পিছন হইতে সামছুল হকের বাড়ি পর্যন্ত রাস্তা নির্মাণের জন্য ৮.০০ মেটন গম বরাদ্দ দেওয়া হয়েছে।
এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, এই বরাদ্দগুলোর ফলে চরাঞ্চল ও প্রত্যন্ত গ্রামের মানুষের যাতায়াত ব্যবস্থার দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে। বিশেষ করে বর্ষাকালে কাদা ও জলাবদ্ধতার হাত থেকে রেহাই পাবে সাধারণ মানুষ।