কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার বাকেরেরহাট ফাজিল মাদরাসা এবার জেলার মধ্যে একমাত্র শতভাগ পাশের কৃতিত্ব অর্জন করেছে।
২০২৫ সালের আলিম পরীক্ষায় মাদরাসাটির মোট ৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। আনন্দের বিষয়, চারজনই সফলভাবে উত্তীর্ণ হয়েছে।
এতে মাদরাসাটি কুড়িগ্রাম জেলার একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে শতভাগ পাশের সাফল্য অর্জন করে বিশেষ নজর কাড়ে।
মাদরাসার শিক্ষকরা জানান, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, পরিশ্রম ও অভিভাবকদের সহযোগিতার ফলেই এই সাফল্য এসেছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ।