কুড়িগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা

রাজধানীতে অবস্থানরত কুড়িগ্রামের শিক্ষার্থীদের সংগঠন কুড়িগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইন ঢাকা (কেএসডব্লিউএডি)-এর ১৭তম কার্যনির্বাহী আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে। গত ১০ এপ্রিল ২০২৬ তারিখে অনুষ্ঠিত সাধারণ সদস্যদের সভায় সর্বসম্মতিক্রমে পাঁচ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।

অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ আব্দুল্লাহ আল মামুন এবং সহ-সভাপতি পদে রয়েছেন ইয়াসিন আরাফাত ইমু। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ জাহিদ হাসান। যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন মিজু আহম্মেদ। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন শরিফুল ইসলাম সোহাগ।

সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, নবগঠিত এ আংশিক কমিটিকে আগামী ২১ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে ন্যায়পাল বোর্ডের নিকট জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।

উক্ত কমিটি অনুমোদনে স্বাক্ষর করেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক (১৬তম কার্যনির্বাহী কমিটি) মোঃ আল আমিন, সাবেক দপ্তর ও অর্থ সম্পাদক এবং ন্যায়পাল বোর্ডের সদস্য (শিক্ষার্থী প্রতিনিধি) মোঃ শামিম আকতার শুভ, সাবেক সভাপতি (১৬তম কার্যনির্বাহী কমিটি) মোঃ ইমন মিয়া, সাবেক সভাপতি (৬ষ্ঠ কার্যনির্বাহী কমিটি) ও ন্যায়পাল বোর্ডের সদস্য অ্যাডভোকেট এস এম নূরে এরশাদ সিদ্দিকী এবং সাবেক সাধারণ সম্পাদক ও ন্যায়পাল বোর্ডের সদস্য মোঃ শাহে আলম।

সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন কমিটি দ্রুত পূর্ণাঙ্গ রূপ নিয়ে শিক্ষার্থীদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখবে।

Share With