ফুলবাড়ীতে NTRCA নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা ও শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত

কুড়িগ্রামের ফুলবাড়ীতে NTRCA কর্তৃক নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা ও শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ফুলবাড়ী ডিগ্রি কলেজের হলরুমে আদর্শ শিক্ষক ফেডারেশন ফুলবাড়ী উপজেলা শাখার আয়োজনে এ অনুষ্ঠান হয়।

ফুলবাড়ী উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি হাসান মোহাম্মদ মহসিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার আমীর ও আদর্শ শিক্ষক ফেডারেশনের প্রধান উপদেষ্টা অধ্যাপক মাওলানা আব্দুল মতিন ফারুকী।

এছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন আদর্শ শিক্ষক ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি রুহুল আমিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার সহকারী সেক্রেটারি মাওলানা মো. আব্দুল হামিদ মিয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার আমীর মাওলানা আব্দুল মালেক, সেক্রেটারি মাওলানা মো. আব্দুর রহমানসহ আরও অনেকে।

সমাবেশ শেষে NTRCA কর্তৃক নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা প্রদান করা হয়। উল্লেখ্য, এই প্রথম ফুলবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজনে NTRCA নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠিত হলো।

এ সময় বক্তারা শিক্ষকদের সততা, আদর্শ, নিষ্ঠা ও ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে শিক্ষকতা করার আহ্বান জানান।

Share With