কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ছাত্রকল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত “ভোগডাঙ্গা আন্তঃবিদ্যালয় মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬”-এর সিলেবাস প্রকাশ করা হয়েছে। বুধবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীদের জন্য বিস্তারিত সিলেবাস জানানো হয়।
প্রকাশিত সিলেবাস অনুযায়ী, নবম শ্রেণির বাংলা প্রথম পত্রে গদ্য থেকে ‘প্রত্যুপকার’, ‘ফুলের বিবাহ’, ‘সুভা’ ও ‘বইপড়া’ এবং পদ্যে ‘বন্দনা’, ‘কপোতাক্ষ নদ’, ‘প্রাণ’ ও ‘অন্ধবধু’ অন্তর্ভুক্ত করা হয়েছে। বাংলা দ্বিতীয় পত্রে সমাস, সন্ধি বিচ্ছেদ, বাগধারা, এক কথায় প্রকাশ, কারক, বিপরীত শব্দ, প্রতিশব্দ, শব্দের শ্রেণিবিভাগ, উপসর্গ, ধ্বনি ও বর্ণ রাখা হয়েছে।
ইংরেজি প্রথম পত্রে ‘Sense of Self’, ‘Climate Change’, ‘Pastimes’, ‘Events and Festivals’ ও ‘Problems Around Us’ নির্ধারণ করা হয়েছে।
ইংরেজি দ্বিতীয় পত্রে Parts of Speech, Tense, Preposition, Voice, Number, Narration, Gender, Right form of Verb, Transformation of Sentence, Degree of Comparison, Synonym ও Antonym অন্তর্ভুক্ত রয়েছে।
গণিত বিষয়ে বাস্তব সংখ্যা, সেট ও ফাংশন, বীজগাণিতিক রাশি, রেখা, কোণ ও ত্রিভুজ, ত্রিকোণমিতি এবং পরিসংখ্যান অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া সাধারণ জ্ঞান অংশে বাংলাদেশ ও সাম্প্রতিক বিষয়াবলী রাখা হয়েছে।
দশম শ্রেণির ক্ষেত্রে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার পাঠ্যসূচি অনুযায়ী বিষয়ভিত্তিক পূর্ণাঙ্গ সিলেবাস অনুসরণ করা হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি সাধারণ জ্ঞান অংশে বাংলাদেশ ও সাম্প্রতিক বিষয়াবলী অন্তর্ভুক্ত থাকবে।