আগামীকাল কুড়িগ্রামে আসছেন চরমোনাই পীর, থাকছে নানা কর্মসূচি

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম শনিবার (১২ সেপ্টেম্বর) কুড়িগ্রাম সফরে আসছেন। সফরকালে তিনি জেলার রাজারহাট, নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলায় পৃথক কর্মসূচিতে অংশ নেবেন।

শনিবার দুপুরে রাজারহাট উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। এরপর বিকেলে নাগেশ্বরীতে দলের আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন তিনি।

নাগেশ্বরীর পথসভা শেষে ভূরুঙ্গামারীতে আয়োজিত ওয়াজ মাহফিলে বয়ান পেশ করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর।

দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে এসব কর্মসূচির তথ্য জানা গেছে। তার কুড়িগ্রাম সফরকে কেন্দ্র করে রাজারহাট, নাগেশ্বরী ও ভূরুঙ্গামারীতে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি চলছে।

Share With