উলিপুরে হাম প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুড়িগ্রামের উলিপুর উপজেলার পাঁচপীর ইউনিয়নে স্থানীয় নারীদের অংশগ্রহণে হাম রোগ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ জুন) হোপ ফর দ্যা নেক্সট জেনারেশন-এর উদ্যোগে এবং ওয়ার্ল্ড ইনসানিয়্যা বাংলাদেশ-এর সহযোগিতায় আয়োজিত এ ক্যাম্পেইনে স্থানীয় নারীদের হাম রোগের লক্ষণ, সংক্রমণের উপায়, প্রতিরোধ ব্যবস্থা এবং সময়মতো টিকা গ্রহণের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।

ক্যাম্পেইনে অংশগ্রহণকারী নারীরা জানান, হাম রোগ সম্পর্কে বিস্তারিত জানতে পেরে তারা উপকৃত হয়েছেন। ভবিষ্যতে এ বিষয়ে আরও সচেতন থাকবেন এবং নিজেদের পাশাপাশি পরিবারের সদস্যদেরও সচেতন করবেন বলে জানান তারা।

আয়োজকরা বলেন, জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে প্রতিরোধযোগ্য রোগ মোকাবিলা করা সম্ভব। তাই ভবিষ্যতেও এ ধরনের স্বাস্থ্যসচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ইনসানিয়্যা বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা ইমতিয়াজ আহমেদ, হোপ ফর দ্যা নেক্সট জেনারেশন-এর প্রতিষ্ঠাতা ইয়াছিন এবং ওয়ার্ল্ড ইনসানিয়্যা বাংলাদেশ-এর চিফ অব স্টাফ নাইমুল রহমান নীরব।

বক্তারা স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরে সমাজের বিভিন্ন স্তরের মানুষকে এ ধরনের কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

Share With