কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজ দুলাল মিয়া, সন্ধান চেয়েছে পরিবার

কুড়িগ্রামের উলিপুর উপজেলার নতুন অনন্তপুর গ্রামের বাসিন্দা দুলাল মিয়া (পিতা: আকবর আলী) গত ২১ জুন, রবিবার সকাল আনুমানিক ১১টার দিকে নিখোঁজ হয়েছেন। এরপর থেকে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি।

পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, নিখোঁজ হওয়ার সময় তাঁর পরনে ছিল ফারা পাঞ্জাবি ও পায়জামা। মাথায় টুপি ছিল। তাঁর গায়ের রং হালকা এবং লম্বা দাড়ি রয়েছে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি কোনো সহৃদয় ব্যক্তি দুলাল মিয়ার সন্ধান পান বা তাঁর অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানতে পারেন, তাহলে অনুগ্রহ করে ০১৭২২-৬৫০৭৯৫ অথবা ০১৩১৭-০১২২১০ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

Share With