কুড়িগ্রামে স্কুল শিক্ষকের মোটরসাইকেল থেকে তেল চুরি

কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে একটি মোটরসাইকেল থেকে তেল চুরির ঘটনা ঘটেছে। সোমবার (৩০ মার্চ) রাতে প্রাইমারী স্কুলের শিক্ষক মনজুরুল ইসলামের মোটরসাইকেল থেকে প্রায় ৮ লিটার তেল চুরি হয়ে যায়।

ভুক্তভোগী মনজুরুল ইসলাম জানান, “রাতে মোটরসাইকেল রেখে মাছের প্রজেক্ট দেখতে গিয়েছিলাম। প্রায় ১–১.৫ ঘণ্টা পর ফিরে এসে স্টার্ট দেওয়ার চেষ্টা করলে মোটরসাইকেলটি স্টার্ট নিচ্ছিল না। পরে সন্দেহ হলে চাবি দিয়ে ট্যাংকি খুলে দেখি, ভেতরে কোনো তেল নেই।”

তিনি আরও বলেন, “অনেক কষ্ট করে এই তেল সংগ্রহ করেছি, যা স্কুলে যাতায়াতের জন্য ব্যবহার করি। যে ব্যক্তি এই তেল চুরি করেছে, আল্লাহ তারও সমান কষ্ট দিক। তাকে ধরতে পারলে একটি খাসি কুরবানি দিতাম।”

সঙ্গে থাকা ব্যক্তি সাজ্জাদ হোসাইন বলেন, “আমি মঞ্জু ভাইয়ের সঙ্গে ছিলাম। বাইক থেকে তেল চুরির ঘটনা খুবই দুঃখজনক। আমরা মাছের প্রজেক্টের কাজ শেষে এসে দেখি মোটরসাইকেলে তেল নেই।”

Share With