কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর এলাকা থেকে নিখোঁজ হওয়ার ৩৫ দিন পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি লাতিফুল ইসলাম নামে এক কিশোরের। তাকে খুঁজে না পেয়ে উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের সদস্যদের।
পরিবার সূত্রে জানা গেছে, লাতিফুল ইসলামের বাবার নাম আবু জাহিদ বাদল। গত ৩৫ দিন ধরে পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। তার নিখোঁজের ঘটনায় পরিবারের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে।
নিখোঁজ লাতিফুলের সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা করেছে তার পরিবার। কেউ তার সন্ধান পেলে কিংবা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানতে পারলে ০১৭৯৫-১৪২৫২৯ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
নিখোঁজ লাতিফুল ইসলামের ঠিকানা: দুর্গাপুর, মাস্টারপাড়া, উলিপুর, কুড়িগ্রাম।