কচাকাটাকে উপজেলা করার দাবি, সংসদে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ

কুড়িগ্রামের কচাকাটা থানাকে উপজেলায় উন্নীত করার দাবি জাতীয় সংসদে তুলে ধরেছেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলাম। এ সময় তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

সংসদে বক্তব্যে মো. আনোয়ারুল ইসলাম বলেন, কচাকাটা একটি বৃহৎ এলাকার প্রশাসনিক ও নাগরিক সেবার গুরুত্বপূর্ণ কেন্দ্র। থানাটিকে উপজেলায় উন্নীত করা হলে এ অঞ্চলের মানুষের প্রশাসনিক সেবা গ্রহণ আরও সহজ হবে এবং নাগরিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব হবে।

তিনি বলেন, কচাকাটাকে উপজেলায় উন্নীত করা হলে এলাকার অবকাঠামোগত ও আর্থসামাজিক উন্নয়ন আরও গতিশীল হবে। বৃহৎ এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া জরুরি।

এ সময় তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষণ করে কচাকাটা থানাকে উপজেলায় উন্নীতকরণের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

Share With