কুড়িগ্রাম সদর উপজেলার ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির মেধাবী শিক্ষার্থী এস.এম. মঈন উদ্দিন জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ এ চিত্রাংকন বিষয়ে জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে ।
এই গৌরবময় অর্জনে তার পরিবার, শিক্ষক ও বন্ধুবান্ধব সবাই আনন্দিত। দীর্ঘদিনের পরিশ্রম, অধ্যবসায়, আত্মবিশ্বাস এবং সবার দোয়া ও সহযোগিতার ফলেই সে এই সাফল্য অর্জন করেছে বলে জানিয়েছেন তার অভিভাবকরা।
এস. এম. মঈন উদ্দিনের বাবা-মা বলেন, “এটি আমাদের জীবনের অন্যতম স্মরণীয় ও গর্বের মুহূর্ত। সন্তানের এমন অর্জনে আমরা মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। তার এই সাফল্য আমাদের চোখে আনন্দের অশ্রু এনে দিয়েছে।”
ইশতিয়াকের বাবা এস. এস. ইউসুফ আলী সরকার আরও জানান, এই অর্জনের পেছনে তার সম্মানিত শিক্ষকমণ্ডলী, সহপাঠী, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাদের আন্তরিক সহযোগিতা ও দিকনির্দেশনাই তাকে এগিয়ে যেতে সহায়তা করেছে।
প্রতিযোগিতার পর আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ-এর নিকট থেকে পদক গ্রহণ করেন।