কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বাংলাদেশী যুবককে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে বিএসএফ’র বিরুদ্ধে

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে গুলির ঘটনার পর মিস্টার আলী (২৫) নামে এক যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

রোববার দিবাগত রাত আড়াইটার দিকে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬২-এর কাছে সদর ইউনিয়নের খাটিয়ামারী সীমান্তে ঘটনাটি ঘটে।আটক মিস্টার আলী রৌমারী সদর ইউনিয়নের রতনপুর গ্রামের আব্দুস ছালামের ছেলে।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, গভীর রাতে ২০-২৫ জনের একটি চোরাকারবারি চক্র নো-ম্যান্সল্যান্ড পার হয়ে ভারত সীমান্তে গেলে বিএসএফ গুলি ছোড়ে এবং একজনকে আটক করে।

এ বিষয়ে জামালপুর-৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান জানান, বিষয়টি খোঁজ নেওয়া হচ্ছে।

Share With