কুড়িগ্রামে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনে দিবসটি উদযাপন উপলক্ষে পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয় কর্তৃক ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’ এর আওতায় কুড়িগ্রাম জেলার সদর উপজেলার ত্রিমোহনী এলাকায় নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ণ ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
বুধবার (২৯ এপ্রিল) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুদ্দীন ।
এ অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রেজাউল করিম।
এসময় অভিযানে নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় ৫ টি যানবাহনের বিরুদ্ধে মোট ৪ হাজার টাকা অর্থদন্ড ধার্যপূর্বক আদায় করাসহ ৮ টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।
জেলা পরিবেশ অধিদপ্তর থেকে জানানো হয়েছে পরিবেশ অধিদপ্তর, কুড়িগ্রাম জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।