কুড়িগ্রাম জেলার ৪টি নির্বাচনী আসনে মোট ২৬ জন প্রার্থী চূড়ান্ত লড়াইয়ে রয়েছেন। আসনভিত্তিক প্রার্থীরা হলো কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী): সাইফুর রহমান রানা (বিএনপি), আনোয়ারুল ইসলাম (জামায়াতে ইসলামী), একেএম মোস্তাফিজুর রহমান (জাতীয় পার্টি), হারিসুল বারী রনি (ইসলামী আন্দোলন), আব্দুল হাই (জাকের পার্টি) ও বিন ইয়ামিন মোল্লা (গণঅধিকার পরিষদ)।
কুড়িগ্রাম-২ (কুড়িগ্রাম সদর, রাজারহাট ও ফুলবাড়ি): সোহেল হোসনাইন কায়কোবাদ (বিএনপি), পনির উদ্দিন আহমেদ (জাতীয় পার্টি), মাওলানা নূর বখত মিঞা (ইসলামী আন্দোলন), ড. আতিকুর রহমান মুজাহিদ (জাতীয় নাগরিক পার্টি), নজরুল ইসলাম খাঁন (আমার বাংলাদেশ পার্টি), মুহাম্মদ আব্দুস সালাম (নাগরিক ঐক্য পার্টি) ও নূর মোহাম্মদ (বাংলাদেশ কমিউনিস্ট পার্টি)।
কুড়িগ্রাম-৩ (উলিপুর): তাসভীর-উল ইসলাম (বিএনপি), মাহবুবুল আলম সালেহী (জামায়াতে ইসলামী), অধ্যাপক ড. আক্কাছ আলী সরকার (ইসলামী আন্দোলন), আব্দুস সোবহান (জাতীয় পার্টি) ও সরকার নুরে এরশাদ সিদ্দিকী (গণঅধিকার পরিষদ)।
কুড়িগ্রাম-৪ (চিমারী, রৌমারী ও রাজিবপুর): আজিজুর রহমান (বিএনপি), মোস্তাফিজুর রহমান (জামায়াতে ইসলামী), হাফিজুর রহমান (ইসলামী আন্দোলন), কেএম ফজলুল হক মন্ডল (জাতীয় পার্টি), শেখ মোহাম্মদ আব্দুল খালেক (বাসদ), বাবু আহম্মেদ (বাসদ, মার্কসবাদী) ও রুকুনুজ্জামান শাহিন (স্বতন্ত্র)।