কুড়িগ্রামে এসআই জাহেদুল ইসলামের প্রত্যাহার ও শাস্তির দাবিতে মানববন্ধন‎


‎কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের বাবুরহাট বাজারে আজ দুপুরে ভুরুঙ্গামারী উপজেলার বিভিন্ন নির্দোষ ব্যক্তিদের মিথ্যা মামলায় হয়রানি, চাঁদাবাজি ক্ষমতার অপব্যবহার ও মামলা বাণিজ্যের অভিযোগে ভূরুঙ্গামারী থানার এসআই জাহেদুল ইসলামেকে অবিলম্বে প্রত্যাহার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেন ভুক্তভোগীরা।
‎
এসময় মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গত ৫ জানুয়ারি ২০২৫ তারিখে চর ভূরুঙ্গামারী ইউনিয়নের বাবুর হাট এলাকায় মাদকবিরোধী অভিযানে এসে পুলিশের ঘুষ গ্রহণের ঘটনাকে ধামাচাপা দিতে পুলিশ কথিত “হ্যান্ডকাফসহ আসামি ছিনতাই” সংক্রান্ত জিআর-০৩/২৫ মামলা দায়ের করে। ওই মামলায় স্থানীয় গণমাধ্যমকর্মী আনোয়ার হোসেন আরিফকে গভীর রাতে থানায় তুলে নিয়ে গিয়ে আসামি করা হয়।
‎
‎মানববন্ধনে বক্তারা আরো বলেন আরাজী পাইকডাঙ্গা এলাকার মসজিদের মুয়াজ্জিন তফের আলীকে অজ্ঞাত আসামি দেখিয়ে জেলহাজতে পাঠানো বাবুরহাট এলাকার সাবেক ইউপি সদস্য হাফিজুল ইসলাম হাবুর ছেলে আরিফুল ইসলামকে
‎ চার্জশিটে নাম অন্তর্ভুক্ত করা।
‎
‎মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে এসআই জাহেদুল ইসলামের প্রত্যাহার, অভিযোগ গুলোর নিরপেক্ষ তদন্ত এবং দোষী প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Share With