কুড়িগ্রামে গর্ত থেকে শিয়াল বের করতে গিয়ে কামড়ে আহত এক ব্যক্তি

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় গর্তে থাকা শিয়ালকে বের করার সময় শিয়ালের কামড়ে এক ব্যক্তি আহত হয়েছে। আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনাটি ঘটেছে উপজেলার কাশিপুর ইউনিয়নে বেড়াকুটি (চাদ দোলাটারী) গ্রামে।

ওই এলাকার মনছুর আলী জানান মঙ্গলবার দুপুর বেলা মৃত হবিঋল্লার মিয়ার ছেলে হবিবর রহমান বাড়ীর পাশে জমিতে র্গতের ভিতরে শিযালের খোঁজ পান। পরে কোদাল নিয়ে ওই গর্তে যান। বেশ কিছু মাটি তোলার সময় আকস্মিক ভাবে বড় আকৃতির একটি শিয়াল হবিবর রহমানকে আক্রমন করে পালিয়ে যায। শিয়ালের ধারালো দাঁত তার বাম হাতে বসি দিয়ে ক্ষত করেন। সাথে সাথে আঘাতের যন্ত্রনা সৃষ্টি হলে স্থানীয়রা দ্রুত ফুলবাড়ী হাসপাতালে ভতি করায়।

ফুলবাড়ী স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা নরদেব চন্দ্র জানান শিয়ালের কামড়নো রোগীকেব ভ্যাকসিন দেয়া হয়েছে। তবে আশংকাজনক নয়।

Share With