কুড়িগ্রামে গ্রাম আনসারদের রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উৎসাহিতকরণ কর্মসূচি অনুষ্ঠিত

মানবিক উদ্যোগের অংশ হিসেবে স্টুডেন্ট’স ওয়েলফেয়ার যুব ফাউন্ডেশন আজ রবিবার (১৯ অক্টোবর) কুড়িগ্রামে গ্রামভিত্তিক অস্ত্রবিহীন আনসার-বিডিপি সদস্যদের নিয়ে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আয়োজন করে।

কর্মসূচিতে প্রায় ৫০ জন গ্রাম আনসারের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এ সময় অংশগ্রহণকারীদের রক্তদানের গুরুত্ব সম্পর্কে অবহিত করা হয় এবং পূর্ণবয়স্কদের নিয়মিত রক্তদানে উৎসাহিত করা হয়।

ক্যম্পেইনে,গর্ভাবস্থায় মা’দের রক্তের গ্রুপ নির্দিষ্ট সময়ে যেনো অগ্রীম রক্তদাতা খুঁজে দেয় সে বিষয়ে নির্দেশনা দেন স্টুডেন্ট’স ওয়েলফেয়ার যুব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি, সাজ্জাদ হোসাইন।

স্টুডেন্ট’স ওয়েলফেয়ার যুব ফাউন্ডেশনের এই মানবিক উদ্যোগ স্থানীয়দের মাঝে প্রশংসার সৃষ্টি করেছে।

Share With