কুড়িগ্রামে চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে চর সমাবেশ অনুষ্ঠিত

কুড়িগ্রামে চরাঞ্চলের মানুষের সার্বিক জীবনমান ও আর্থসামাজিক উন্নয়ন বিষয়ে এক চর সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২ নভেম্বর) দুপুরে সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চর ভগবতীপুর এলাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপি’র কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা শাখার প্রধান সমন্বয়কারী মুকুল মিয়া, এনসিপি’র জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দসহ চরাঞ্চলের শতাধিক জনগোষ্ঠী।

প্রধান অতিথির বক্তব্যে ড. আতিক মুজাহিদ বলেন, “আমরা আর ত্রাণ চাই না, পরিত্রাণ চাই। আমাকে যদি জনগণ নির্বাচিত করে সংসদে পাঠায়, তবে আমি প্রথমেই চরবাসীর দুঃখ-কষ্টের কথা সংসদে তুলব। রাজনীতি আমার পেশা নয়, মানুষের কল্যাণে পাশে থাকার সুযোগ চাই। সে সুযোগ পেলে চরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের কষ্ট লাঘবে কাজ করবো, ইনশাআল্লাহ।”

Share With