বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার সাবেক সেক্রেটারি ও কলেজটির উদ্ভিদবিদ্যা বিভাগের শিক্ষার্থী নাজমুল হোসাইন ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নাজমুল হোসাইন কুড়িগ্রামের উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের নাগদাহ গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি কুড়িগ্রাম সরকারি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের ২০২০–২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তাঁর মৃত্যুতে সহপাঠী, সংগঠনের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।