কুড়িগ্রাম শহরের কলেজ মোড় এলাকায় জাতীয় পতাকা লাগানো একটি গাড়ি ঘোরাফেরা করায় জনমনে কৌতূহল ও রহস্যের সৃষ্টি হয়। একপর্যায়ে স্থানীয়দের প্রশ্নের মুখে গাড়ির আরোহীদের একজন নিজেকে পররাষ্ট্র সচিব আবু লাইচ সম্রাট বলে পরিচয় দেন।
তিনি পরে দাবি করেন, তিনি সদ্য পররাষ্ট্র ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হওয়ায় জাতীয় পতাকা ব্যবহারের অধিকার রয়েছে। তবে বর্তমান বাংলাদেশের আইন অনুযায়ী কেবল রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি ও নির্ধারিত ভিভিআইপি ব্যক্তিবর্গ নির্দিষ্ট বিধি মেনে যানবাহনে জাতীয় পতাকা ব্যবহার করতে পারেন।
ক্যাডারে সুপারিশপ্রাপ্ত বা নবনিযুক্ত কোনো কর্মকর্তার ব্যক্তিগত গাড়িতে জাতীয় পতাকা ব্যবহার আইনসিদ্ধ নয়।
ঘটনার সময় জনতার জিজ্ঞাসার মুখে ওই ব্যক্তি দ্রুত কলেজ মোড় এলাকা ত্যাগ করেন। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।