কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় জামায়াতে ইসলামীর উদ্যোগে মতবিনিময় ও যোগদান সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) রাত ৯টায় নাওডাঙ্গা ইউনিয়নের পশ্চিম ফুলমতি খাড়াপাড়া এলাকায় ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে এই সভা হয়।
সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী মো. হরমুজ আলী। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুড়িগ্রাম জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় শুরা সদস্য অধ্যাপক মাওলানা আব্দুল মতিন ফারুকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মো. আব্দুল হামিদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও কুড়িগ্রাম-২ আসনের জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট ইয়াছিন আলী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. আব্দুল মালেক, নাওডাঙ্গা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা মো. সামছুল হুদা বাবুল মাস্টার এবং সেক্রেটারি মো. জাহিদুল ইসলাম।
সভায় নাওডাঙ্গা ইউনিয়নসহ বিভিন্ন ওয়ার্ডের জামায়াতের নেতাকর্মী, সমর্থক এবং স্থানীয় মানুষ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা শেষে নাওডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিভিন্ন রাজনৈতিক দলের শতাধিক কর্মী ও সমর্থক স্বেচ্ছায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর দলে যোগদান করেন।
নাওডাঙ্গা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মো. সামছুল হুদা বাবুল মাস্টার বলেন,
“নাওডাঙ্গায় বিভিন্ন দলের শতাধিক কর্মী-সমর্থক আজ জামায়াতে ইসলামীর প্রতি আস্থা রেখে দলে যোগ দিয়েছেন। আমরা ফুলের মালা পরিয়ে সবাইকে বরণ করেছি।”
যোগদান অনুষ্ঠানের পর এলাকাজুড়ে তা নিয়ে আলোচনা তৈরি হয়েছে।