এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পরপরই জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের তাৎক্ষণিক সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কুড়িগ্রাম জেলা শাখা।
সোমবার (১০ আগস্ট) ফল প্রকাশের পর জেলার বিভিন্ন স্থানে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানাতে ছাত্রশিবিরের উদ্যোগে তাৎক্ষণিক এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় কৃতী শিক্ষার্থীদের মিষ্টিমুখ করানো, ফুল দিয়ে শুভেচ্ছা জানানো এবং তাদের সাফল্যের জন্য অভিনন্দন জানানো হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে উচ্চশিক্ষায় মনোযোগী হওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি জ্ঞান, মেধা ও নৈতিকতার সমন্বয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলে ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
এ সময় ছাত্রশিবিরের পক্ষ থেকে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, উচ্চশিক্ষা ও জীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করা হয়।