কুড়িগ্রামে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ-২০২৬ উপলক্ষে কুড়িগ্রাম জেলায় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।


রবিবার (২৭ এপ্রিল) অনুষ্ঠিত এ পরীক্ষায় জেলার বিভিন্ন স্থান থেকে আগত প্রার্থীরা অংশগ্রহণ করেন। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়।


পরীক্ষা কার্যক্রমে কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম মহোদয়, পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধিদল এবং নিয়োগ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


পরীক্ষা শেষে পুলিশ সুপার পরীক্ষার্থীদের শুভকামনা জানান এবং আগামী ০৬ মে ২০২৬ তারিখে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের সময় সকল পরীক্ষার্থীকে কুড়িগ্রাম পুলিশ লাইন্সে উপস্থিত থাকার অনুরোধ করেন।


উল্লেখ্য, ফলাফল প্রকাশ উপলক্ষে ওই দিন সকাল ০৮টা ৩০ মিনিটের মধ্যে সকল পরীক্ষার্থীকে পুলিশ লাইন্স, কুড়িগ্রাম গেটে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।

Share With