আজ বৃহস্পতিবার (৭ মে) সকাল ৭টা থেকে দুপুর ১২টার মধ্যে কুড়িগ্রামসহ রংপুর বিভাগের বিভিন্ন জেলায় হালকা মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
সকাল ৬টা ৪৫ মিনিটে উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে এই পূর্বাভাস দেওয়া হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, রংপুর বিভাগের দিনাজপুর, লালমনিরহাট, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার উপর দিয়ে হালকা বৃষ্টির একটি সক্রিয় বৃষ্টিবলয় অগ্রসর হতে পারে। কোথাও কোথাও হালকা বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে।
কুড়িগ্রাম জেলায় সকাল থেকে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং সময়ের সঙ্গে সঙ্গে হালকা বৃষ্টিপাতের প্রবণতা দেখা দিতে পারে। দুপুরের দিকে বৃষ্টির প্রভাব ধীরে ধীরে কমে আসার সম্ভাবনা রয়েছে।
এ সময় খোলা জায়গায় কাজ করা কৃষক ও সাধারণ মানুষকে বজ্রপাতের সময় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।