কুড়িগ্রামে দেহ ব্যবসার অভিযোগে স্থানীয়দের হাতে বাড়ির মালিক আটক

কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাতানী পাড়া গ্রামের টিএনটি মোড় এলাকায় দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চলছিল বলে অভিযোগ উঠেছে। জনৈক আলমের নিজ বসতবাড়িকে কেন্দ্র করে দেহ ব্যবসাসহ নানা অনৈতিক কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে ওঠে স্থানীয়রা।

এলাকাবাসী জানান, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে আলম তার বাড়িতে এক নাবালিকা মেয়েকে নিয়ে আসে এবং দেহ ব্যবসার চেষ্টা করলে ক্ষুব্ধ জনতা তাকে হাতেনাতে আটক করে। পরে তাকে উত্তম-মধ্যম দিয়ে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড না করার মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। নাবালিকাকে তার অভিভাবকদের হাতে তুলে দেওয়া হয়।

এর আগের দিন বুধবার (১২ নভেম্বর) রাতেও একই বাড়ি থেকে দুইজন দেহ ব্যবসায়ীকে আটক করে স্থানীয়রা। তবে তখন আলম পালিয়ে যায়। আটক দুই মেয়ের বয়স অপ্রাপ্ত হওয়ায় তাদের অভিভাবকদের ডেকে দায়িত্ব তুলে দেওয়া হয়। জানা গেছে—তাদের একজনের বাড়ি বটতলায় এবং অন্যজনের বাড়ি গাগলায়।

এলাকাবাসীর দাবি, ওই স্থানে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপে এলাকার শান্তি নষ্ট হচ্ছে। তারা সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।

Share With