কুড়িগ্রামে ‘দৈনিক কালবেলা’ পত্রিকার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী ও ৪র্থ বর্ষে পদার্পণ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে কুড়িগ্রাম কালীবাড়ি সংলগ্ন কালবেলা অফিস প্রাঙ্গণ থেকে জেলা প্রতিনিধি সাইয়েদ আহমেদ বাবুর আয়োজনে র্যালিটি বের হয়ে কুড়িগ্রাম সুপার মার্কেট এলাকা প্রদক্ষিণ করে। পরে সকলের উপস্থিতিতে কেক কাটা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য মোঃ উমর ফারুক (কুড়িগ্রাম-২), সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম বেবু (সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জেলা বিএনপি কুড়িগ্রাম), মোঃ আবু বকর সিদ্দিক (সাবেক মেয়র, কুড়িগ্রাম পৌরসভা), মোঃ শরিফ উদ্দিন রিন্টু (সাবেক অধ্যক্ষ, মজিদা আদর্শ ডিগ্রি কলেজ) এবং এডভোকেট আশরাফ আলী (অতিরিক্ত পিপি, জজকোর্ট কুড়িগ্রাম)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালবেলা কুড়িগ্রাম জেলা প্রতিনিধি সাইয়েদ আহমেদ বাবু। এসময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ মোস্তাফিজুর রহমান (দৈনিক সংগ্রাম), আব্দুল্লাহ সাহেদ (ইন্ডিপেনডেন্ট টিভি ও দৈনিক আমার দেশ), ফজলুল করিম ফারাজী (নাগরিক টিভি), জুয়েল রানা (দেশ টিভি), এম. জি. রাব্বুল ইসলাম পাপ্পু (দৈনিক ব্যাংক বীমা অর্থনীতি), মাসুদ রানা, সাংবাদিক আলমগীর, বিপুলসহ আরও অনেকে।
অনুষ্ঠানের শেষে দৈনিক কালবেলা পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ দোয়া করা হয়।