কুড়িগ্রামে ধরলা নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

কুড়িগ্রামে ধরলা সেতু থেকে প্রায় এক কিলোমিটার ভাটিতে ভেসে আসা এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে স্থানীয়দের চোখে পড়ে মরদেহটি। খবর পেয়ে নৌ পুলিশের একটি দল সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নৌ পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মরদেহটি ৩-৪ দিন আগের বলে ধারণা করা হচ্ছে। মরদেহের পরণে শুধু একটি লুঙ্গি ছিল। এখনো মৃত ব্যক্তির নাম-পরিচয় পাওয়া যায়নি।

তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা (ইউডি) দায়েরের প্রস্তুতি চলছে।

Share With