কুড়িগ্রাম পৌর এলাকার ভেলাকোপায় নগর মাতৃসদন কেন্দ্র এবং চর কুড়িগ্রামে নগর স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। গতকাল ১৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকেল ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে এ দুটি কেন্দ্র উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
অনুষ্ঠানে জেলা প্রশাসক সিফাত মেহনাজ, পৌর প্রশাসক বি-এম কুদরত এ খুদা এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ইউনুস হোসেন বিশ্বাস, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবুসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনের মাধ্যমে শহরের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।