কুড়িগ্রামে সংগ্রাম চন্দ্র অধিকারী (ডাক নাম: কৃষ্ণ) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। বুধবার (১০ জুন) আনুমানিক বিকাল ৫টার দিকে কাঁঠালবাড়ি যাওয়ার পথে সে হারিয়ে যায়।
নিখোঁজ কিশোর সংগ্রাম চন্দ্র অধিকারী স্থানীয় কার্তিক চন্দ্র অধিকারীর ছেলে। তাদের বাড়ি শিবরাম গার্লস স্কুলের মোড় এলাকায়।
পরিবার সূত্রে জানা গেছে, নিখোঁজের সময় তার পরনে ছিল জিন্সের থ্রি-কোয়ার্টার প্যান্ট এবং গায়ে খয়েরি রঙের ফুল শার্ট।
এ ঘটনায় পরিবার গভীর উদ্বেগে রয়েছে এবং সন্তানের সন্ধানে সকলের সহযোগিতা কামনা করেছে।
যদি কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন, তবে অনুগ্রহ করে এই নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে: ০১৭৬২-৮৮৯৬৫১।