কুড়িগ্রামে প্রথমবারের মতো মৃত্যুসংবাদে ফ্রি মাইকিং

কুড়িগ্রামের চিলমারীতে প্রথমবারের মতো বিনামূল্যে মাইকিং সেবা চালু হয়েছে। কোনো ব্যক্তির মৃত্যুর পর আত্মীয়-স্বজন কিংবা পরিবারের সদস্যদের কোনো খরচ ছাড়াই এ সেবা দেওয়া হবে। উদ্যোগটিতে থাকবে নিজস্ব মাইক, ব্যাটারি, ভ্যান/রিকশা—যার মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে মাইকিং করা হবে।

এই মানবিক উদ্যোগের উদ্যোক্তা মোঃ খাইরুজ্জামানের ছোট ছেলে মোঃ আশাদুল ইসলাম। তিনি জানিয়েছেন, সমাজের অসহায় ও সাধারণ মানুষের জন্যই এ কার্যক্রম শুরু করা হয়েছে, যাতে শোকের সময়ে আর্থিক সংকটের কারণে কেউ বিব্রত না হন।

যোগাযোগের ঠিকানা: গাবেরতল মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
মোবাইল: ০১৯৯৫-৭৯৩০৮৮ / ০১৮৭০-১৫০৭১২।

Share With