কুড়িগ্রামে প্রাথমিকের নবনিয়োগপ্রাপ্ত শিক্ষকদের পদায়ন হবে লটারিতে, তদবির গ্রহণযোগ্য নয়

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্বখাতভুক্ত ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর নবনিয়োগপ্রাপ্ত শিক্ষকদের পদায়ন লটারির মাধ্যমে সম্পন্ন করা হবে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) কুড়িগ্রাম জেলা প্রশাসকের নিয়ন্ত্রিত ফেসবুক পেজ DC Kurigram-এ দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়েছে, শিক্ষকদের পদায়ন নীতিমালা অনুযায়ী লটারির মাধ্যমে নবনিয়োগপ্রাপ্ত শিক্ষকদের পদায়ন করা হবে। এ বিষয়ে কোনো ধরনের তদবির গ্রহণযোগ্য নয়। সংশ্লিষ্ট সবাইকে তদবির থেকে বিরত থাকার অনুরোধ করা হয়েছে।

Share With

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *