কুড়িগ্রামে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কুড়িগ্রামে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ মার্চ ২০২৬) কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে এ আয়োজন করা হয়।

ইফতার মাহফিলে সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এতে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারের আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কুড়িগ্রাম জেলা আহ্বায়ক সোহেল হোসেন বলেন, পবিত্র রমজান মাস আমাদের মাঝে আত্মসংযম, সহমর্মিতা ও আত্মশুদ্ধির বার্তা নিয়ে আসে।

তিনি বলেন, “রমজানের প্রকৃত শিক্ষা ধারণ করে আমাদের প্রত্যেককে মানবিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে সমাজ ও দেশের কল্যাণে কাজ করতে হবে।”

পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত সবাই দেশের শান্তি, সমৃদ্ধি ও সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন।

Share With