কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ কে এম ফরিদুল হক (শাহীন সিকদার)–এর বিরুদ্ধে দেওয়া বহিষ্কারাদেশ বহাল রেখেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বুধবার (২৬ নভেম্বর) রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংশোধনী বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভুলবশত জারি করা দিনের আরেক প্রেস বিজ্ঞপ্তিতে শাহীন সিকদারের বহিষ্কারাদেশ প্রত্যাহারের কথা উল্লেখ করা হয়েছিল। তবে সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো হচ্ছে—এ কে এম ফরিদুল হক (শাহীন সিকদার)–এর বহিষ্কারাদেশ বহাল থাকবে।
এর আগে হঠাৎ করে বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। পরে কেন্দ্রীয় সিদ্ধান্তে পুনরায় বহিষ্কারাদেশ বহাল রাখার কথা জানানো হয়।