কুড়িগ্রামে বিজিবির অভিযানে ইয়াবাসহ চোরাচালানি মালামাল জব্দ

কুড়িগ্রামে সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে দুই আসামিসহ ৩ লাখ ৫৩ হাজার ৭০০ টাকা মূল্যের ভারতীয় ইয়াবা ট্যাবলেট, প্যান্ট পিস, ওষুধসহ বিভিন্ন চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (৬ অক্টোবর) কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রাম ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে দুই আসামিসহ ভারতীয় ইয়াবা ট্যাবলেট, প্যান্ট পিস, ওষুধ ও অন্যান্য অবৈধ চোরাচালানি মালামাল জব্দ করা হয়। জব্দ করা মালামালের মোট মূল্য ৩ লাখ ৫৩ হাজার ৭০০ টাকা।

বিজিবি জানায়, সীমান্ত অপরাধ দমন, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে কুড়িগ্রাম ব্যাটালিয়নের অভিযান অব্যাহত রয়েছে।

কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

Share With