“সবার জন্য মানসম্মত পরিসংখ্যান” — এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৫ উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার (২০ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে বর্ণাঢ্য র্যালি বের করা হয়।র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
এতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, পরিসংখ্যান হলো উন্নয়নের ভিত্তি। দেশের টেকসই উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে নির্ভুল ও মানসম্মত পরিসংখ্যানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।