কুড়িগ্রামে রিভার ভিউ হাইস্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী শিহাব নিখোঁজ

কুড়িগ্রাম রিভার ভিউ হাইস্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী শাহাদাত হোসাইন শিহাব (শিহাব) নিখোঁজ হয়েছেন। রোববার (৭ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক ৪টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বের হওয়ার পর থেকে তার আর কোনো খোঁজ মেলেনি।

পরিবার সূত্রে জানা যায়, শিহাবকে সর্বশেষ বিদ্যালয় প্রাঙ্গণেই দেখা গিয়েছিল। এরপর থেকে কোথাও তার অবস্থান নিশ্চিত হওয়া যায়নি।

নিখোঁজের সময় শিহাব স্কুল ড্রেস—সাদা শার্ট ও নেভি ব্লু প্যান্ট—পরে ছিলেন।

নিখোঁজ শিক্ষার্থীর তথ্য:

নাম: শাহাদাত হোসাইন শিহাব (শিহাব)

শ্রেণি: সপ্তম

বিদ্যালয়: কুড়িগ্রাম রিভার ভিউ হাইস্কুল

নিখোঁজ সময় ও স্থান: ৭ সেপ্টেম্বর বিকেল ৪টা, বিদ্যালয় প্রাঙ্গণ

পরনের পোশাক: সাদা শার্ট ও নেভি ব্লু প্যান্ট (স্কুল ড্রেস)

শিশুটির সন্ধান পেলে বা কোনো তথ্য জানা থাকলে অনতিবিলম্বে এই নম্বরে যোগাযোগ করার জন্য পরিবার অনুরোধ জানিয়েছে—01738630281।

পরিবার জানিয়েছে, শিহাবকে নিরাপদে ফিরে পেতে তারা সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছেন।

Share With