কুড়িগ্রামে শ্রমিক লীগের ৩ নেতা গ্রেপ্তার

বিভিন্ন এলাকায় বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন শ্রমিক লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ নভেম্বর) রাতে কুড়িগ্রামের চিলমারী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

শনিবার (১৫ নভেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম।

গ্রেপ্তার তিন নেতা হলেন— জাতীয় শ্রমিক লীগের উপজেলা শাখার সহসভাপতি সিদ্দিকুল ইসলাম (৩৬), অলী আহম্মেদ (৫৫) এবং সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক আ. রাজ্জাক (৪৮)।

ওসি আশরাফুল ইসলাম জানান, শনিবার গ্রেপ্তার আসামিদের পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Share With