কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় ছাত্রশক্তি নেতার মৃত্যু, শোক জানালেন এমপি আতিক মুজাহিদ

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জাতীয় ছাত্রশক্তি বিদ্যানন্দ ইউনিয়নের প্রধান সমন্বয়ক মো. শফিউর ইসলাম (শুভ) নিহত হয়েছেন। গতকাল রাতে কুড়িগ্রাম সদর উপজেলার পাটেশ্বরী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শফিউর ইসলাম শুভর অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ।

এক শোকবার্তায় তিনি বলেন, শুভর অকাল মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত। একজন উদ্যমী ও সম্ভাবনাময় তরুণের এভাবে চলে যাওয়া অত্যন্ত বেদনাদায়ক এবং এটি অপূরণীয় ক্ষতি।

শোকবার্তায় সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ মরহুমের পরিবার, সহপাঠী, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

তিনি আরও বলেন, মহান আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করি, তিনি যেন মরহুম শফিউর ইসলাম শুভকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এ কঠিন সময় ধৈর্য ও শক্তির সঙ্গে মোকাবিলা করার তাওফিক দান করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

Share With