কুড়িগ্রাম পৌর শহরের গড়েরপার এলাকার আশরাফিয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে চলাচলের রাস্তায় বালু ও পাথর ফেলে দীর্ঘদিন ধরে পথরোধের অভিযোগ উঠেছে গোলাম রব্বানী নয়ন নামের এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, তিনি বাড়ির নির্মাণকাজের জন্য এসব সামগ্রী রাস্তায় রেখে দেওয়ায় জনসাধারণের চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
প্রতিদিনই এ কারণে ছোট-বড় দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ রয়েছে। ইতোমধ্যে পথচারীদের পাশাপাশি অন্তত তিনজন স্কুল শিক্ষার্থী দুর্ঘটনার শিকার হয়ে আহত হয়েছে। বিষয়টি নিয়ে বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় বাসিন্দারা একাধিকবার বাধা দিলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এভাবে রাস্তায় নির্মাণসামগ্রী ফেলে রাখার কারণে শিক্ষার্থীসহ সাধারণ মানুষের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। দ্রুত এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকাবাসী।
এ বিষয়ে অভিযুক্ত গোলাম রব্বানী নয়ন বলেন আমি পাথর বালু রেখেছি,একটু পরে সরে নেবো।এতদিন ব্যবস্থা না নেওয়ার কারন জানতে চাইলে তিনি সদুত্তর না দিয়ে তড়িঘড়ি করে বাসায় ঢুকে পরেন।
আশরাফিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন,প্রায় দিনই স্কুলের বাচ্চারা দূর্ঘটনার স্বীকার হচ্ছেন।এখন পর্যন্ত ৩ স্কুল শিক্ষার্থী আহত হয়েছেন।আজ সকালেও এক শিক্ষার্থী আহত হয়েছে,চিকিৎসা দিয়ে বাসায় পাঠানো হয়েছে।দ্রূত বালু পাথর সরানোর ব্যবস্থা নেয়া দাবী জানান।
এলাকাবাসী দ্রুত রাস্তাটি পরিষ্কার করে জনদুর্ভোগ নিরসনে প্রশাসনের জরুরি পদক্ষেপ কামনা করেছেন।