কুড়িগ্রাম পৌরসভার বানিয়া পাড়া এলাকার বাসিন্দা মোঃ পলাশ আহমেদ জয় দুই পায়ের হিপ জয়েন্ট সমস্যায় আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন না। শারীরিক অসুস্থতার কারণে বর্তমানে তিনি ও তার পরিবার চরম মানবেতর জীবনযাপন করছেন বলে জানান।
তিনি জানান, তার পরিবারে মোট ৬ জন সদস্য রয়েছে। অসুস্থতার কারণে তিনি কাজ করতে না পারায় পরিবারের দৈনন্দিন খরচ, বাজার-সদাই ও চিকিৎসা ব্যয় বহন করা কঠিন হয়ে পড়েছে। বর্তমানে প্রয়োজনীয় ওষুধ কেনার সামর্থ্যও নেই বলেও জানান তিনি।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার হিপ জয়েন্ট রিপ্লেসমেন্ট (Hip Joint Replacement) অপারেশন প্রয়োজন। তবে এ অপারেশনের জন্য বড় অঙ্কের অর্থ প্রয়োজন, যা তার পরিবার কোনোভাবেই জোগান দিতে পারছে না বলে জানান তিনি।
অপারেশন না করা হলে ভবিষ্যতে পঙ্গুত্ব বরণ করতে হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, তার দুই কন্যাসন্তানের কথা ভেবে সমাজের বিত্তবান ও সহানুভূতিশীল মানুষের কাছে তিনি সহযোগিতার আবেদন জানিয়েছেন।
তিনি মানবিক সহায়তার মাধ্যমে তার চিকিৎসা ও পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন।
সহায়তা পাঠাতে যোগাযোগ: ০১৭৩৩৮২৬৩০৬